সন্তান প্রতিপালন
এইচএসসির ফল খারাপ হলে সন্তানের পাশে থাকবেন যেভাবে
সন্তানের এইচএসসি বা সমমানের পরীক্ষার ফল প্রত্যাশা অনুযায়ী না হলে হতাশ হয়ে পড়েন অনেক অভিভাবক। কাঙ্ক্ষিত জিপিএ না পাওয়ায় শিক্ষার্থীর মনেও তৈরি হয় উদ্বেগ, হতাশা ও অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে বকাঝকা কিংবা অন্যের সঙ্গে তুলনা না করে সন্তানের পাশে দাঁড়ানোই সবচেয়ে জরুরি। পরিবারের মানসিক সমর্থন তাকে এই কঠিন সময় কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে।